জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন – ধামরাইয়ের ইউসুফ


adminbappy2 প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন / ৩৫
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হলেন – ধামরাইয়ের ইউসুফ

স্টাফ রিপোর্টার: জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের মোঃ ইউসুফ আলী। গত (১২ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মজিবুল হক চুন্নুর সুপারিশে ১৭১ সদস্য বিশিষ্ট জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। উক্ত কিমিটিতে ছাত্র নেতা মোঃ ইউসুফ আলীর নাম যুগ্ম আহবায়ক হিসেবে প্রকাশিত হওয়ায় ধামরাই উপজেলা জাতীয পার্টি, জাতীয় ছাত্রসমাজ সহ সকল অংগ সংগঠনের নেত্রীবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে, মো: ইউসুফ আলী জানান আমি পল্লী বন্ধু এরশাদ আদর্শে রাজনিতি করি। আমাকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করায় জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি এম কাদের, সংগ্রামী মহাসচিব এডঃ মজিবুল হক চুন্নু স্যার সহ সকল কেন্দ্রীয় নেত্রীবৃন্দ, জাতীয় ছাত্র সমাজ সকল নেত্রীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি। জানা গেছে মো: ইউসুফ আলী ধামরাই উপজেলা জাতীয় ছাত্র সমাজ সভাপতি, ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক, গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। গত ইউনিয়ন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসাবে লাঙ্গল প্রতিকে ১নং- চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ছাত্রনেতা মোঃ ইউসুফ আলী এই কমিটির (অতিরিক্ত) দাপ্তরিক দায়িত্বও পালন করবেন।