

সভাপতি-ইসহাক স্যার সম্পাদক-জুবেল স্যার সাংগঠনিক – গিয়াস
এ,বি,এম নূরুল হকঃ মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫নং জায়ফর নগর
ইউনিয়ণ বিএনপির দ্বি -বার্ষিক সন্মেলনের কাউন্সিল সম্পন্ন
হয়েছে।বৃহস্পতিবার(১৫মে)বিকেল৩টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩ঘন্টা বিরতীহিনভাবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।এ সময় ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছে।কাউন্সিলে ইসহাক আলী স্যার২৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধী আফতাব আলী পেয়েছেম ১৪১ভোট। নূরুল ইসলাম(জুবেল) মাষ্টার ২৬৭ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সিরাজুল ইসলাম তুলা পেয়েছেন ১৭৯ ভোট।গিয়াস উদ্দিন ১৭৬ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধী বিল্লাল হোসেন পেয়েছেন৮৯ভোট।
আপনার মতামত লিখুন :