

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের জুড়ীতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন-৫২ বিজিবি,র আওতাধীন জুড়ী সীমান্ত এলাকায় সোমবার (১৩ জানুয়ারি) বিজিবি-৫২ ব্যাটালিয়নের মেজর এ বি এম শাহরিয়ার সুমন অতিরিক্ত পরিচালক (অপারেশন)ভারপ্রাপ্ত অধিনায়ক এর দিক নির্দেশনায়, বিজিবি জুড়ী বিওপির টহল কমান্ডার, নায়েক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল জামকান্দি থেকে অবৈধ আগর গাছ ২টি গাড়িসহ ৩ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। সর্বমোট সিজার মূল্য ৪২ লক্ষ ২ হাজার ৩ শ ২০ টাকা। আসামিগন হলো বড়লেখা উপজেলার গঙ্গারজল গ্রামের মৃত তৌহিদ আলীর ছেলে মোঃ জিয়া উদ্দিন (৪৫),
বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের মৃত হারিস আলীর ছেলে মোঃ হাছান আহমদ(৩০) ও বড়লেখা
উপজেলার দুহালীয়া গ্রামের মৃত সৌয়েক আলীর ছেলে মোঃ জসিম আহমদ(২৭)।
জুড়ী রেঞ্জ কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন বলেন,জুড়ী বিজিবি অবৈধ আগর গাছ ও ২ টি গাড়িসহ ৩ জন আসামিকে রেঞ্জ অফিস জমা দিয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :