

এ,বি,এম নূরুল হক,জুড়ীঃ মৌলভীবাজারের জুড়ীতে ঐতিহ্যবাহী
নয়াগ্রাম শিমূলতলা দাখিল মাদ্রাসায়
সীরাতুন নবী ( সঃ) উদযাপন উপলক্ষে
এক আলোচনা সভা,পুরস্কার বিতরণী
ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা অডিটোরিয়ামে নবগঠিত
পরিচালনা(এডহক) কমিটি সভাপতি,বড়লেখা মোহাম্মাদিয়া ফাজিল( ডিগ্রি) মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল কাদিরের
সভাপতিত্বে, মাওঃ কবির হোসেন ও
মাওঃ নূরুল হকের যৌথ সঞ্চালনায়,আয়োজিত সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা
মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার
হোসেন। প্রতিষ্ঠান প্রধান হিসেবে বক্তব্য রাখেন মাওঃ জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা সাবেক পরিচালনা কমিটি সহ-সভাপতি,বিশিষ্ট সমাজ সেবক আব্দুল লতিফ, মাদ্রাসা সাবেক শিক্ষক মোজাফ্ফর হোসেন লনি স্যার, এ মাদ্রাসা সাবেক ছাত্র সফর পুর দাখিল মাদ্রাসা সুপার মাওঃসাজিদুর রহমান সাজিদ, মুছাওয়্যীর দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওঃ আব্দুল লতিফ সৌদি প্রবাসী, সাবেক ছাত্র মোঃআবু তাহের প্রমূখ। এ ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক মাওঃশওকত আলী,মাওঃ মুতিউর রহমান,মাওঃ নূরুল হক,আব্দুর রহমান আল- আমিন স্যার। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করে অত্র মাদ্রাসা ৯ম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ আল মুজাহিদ। আলোচনা শেষে নব নিয়োগপ্রাপ্ত সহকারি শিক্ষক( ইংরেজী) মোসাঃ ফাতিমা খাতুনকে ফুল দিয়ে বরণ করে নেন মাদ্রাসা ১০ ম শ্রেণীর ৪ শিক্ষার্থী।প্রধান অতিথি ও সভাপতিকে পৃথকভাবে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন মাদ্রাসা সুপার মাওঃ জিয়াউল হক।মাদ্রাসা নৈশ পহরি মোঃ আনোয়ার হোসেনের অবসর জনিত বিদায় উপলক্ষে তাকে স্মৃতি বিদায় স্মরণীকা ক্রেস্ট প্রদান করেন সুপার মাওঃ জিয়াউল হক।এছাড়াও সীরাতুন নবী(সঃ) উদযাপনে
কেরাত,নাতে রাসুল,আযানসহ বিভিন্ন
বিষয়ে অংশ গ্রহণকারি বিজয়ীদের
মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান
অতিথি,সভাপতি,সুপারসহ সহ শিক্ষক
মন্ডলীগণ।পরে ২৫ সালে ফলাফলে অত্র মাদ্রাসাটি দাখিলে শ্রেষ্ঠত্য অর্জন
করায় সভাপতির পক্ষ হতে প্রত্যেক
শিক্ষক কে উপহার স্বরূপ ১ টি করে
অঙ্কিত মডেল মগ প্রদান করেন।
সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওঃ মুতিউর রহমান।প্রধান অতিথি বলেন,প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নে
শিক্ষকমণ্ডলীদের পাঠদানে মনোযোগী এবং শিক্ষার্থীদেরপাঠ গ্রহণে আকৃষ্ট হতে হবে।সভাপতি সীরাতুন নবী (সঃ)
জীবনী সংক্রান্ত বিষয়ের উপর আলোকপাত করতে গিয়ে বলেন,তাঁর আদর্শকে লালন করে শিক্ষার্থীদের
এগিয়ে যাওয়ার আহবান জানান।এছাড়াও তিনি মোবাইল ফোন ত্যাগ করে লেখা পড়ায় মনোনিবেশ করার
জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান
করেন।
আপনার মতামত লিখুন :