পপি কর বিশ্বমঞ্চে বাংলা লোকসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র


adminbappy2 প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন / ৫১
পপি কর বিশ্বমঞ্চে বাংলা লোকসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র

মো: সাদ্দাম হোসেন: লোকসংগীত যার প্রাণ, ছোটবেলা থেকেই সংগীত চর্চা ও সাংস্কৃতি পরিমন্ডলে বেড়ে ওঠা বলেই গানের সাথে সূক্ষা সম্পৃক্ততা। সংগীতকে নিজের ধ্যান জ্ঞান মনে করে , তিনি লোক সংগীত শিল্পী পপি কর।
তিনি তার সুরের মূর্ছনায় তার কাজের পরিধি কে বিস্তৃত করেছেন সংগীতের মাধমে । ছোটবেলায় যার গানের শুরুটা হয়েছিল জাতীয় শিশু পুরস্কার দিয়ে । খুব অল্প বয়সেই তিনি মানুষের জনপ্রিয়তা অর্জন করে ছিলেন । বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভি শনে নিয়মিত কন্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। এছাড়া বাংলাদেশ বেতারের দীর্ঘদিন ঘোষিকা এবং নাট্য শিল্পি হিসেবে কাজ করেছেন তিনি ।
তিনি বাংলাদেশের স্বনামধন্য শিল্পীদের সাথে মিক্স আ্যলবামে কাজ করেন। কলকাতা এবং ইংল্যান্ডের বিভিন্ন গুনী শিল্পীদের সাথে কাজ করার সৌভাগ্য হয় বলে তিনি জানান। সংগীত শিক্ষার আগ্রহ তাকে সংগীত চর্চা দিকে মনোনিবেশ করায়। অনেকগুনি শিক্ষকের সার্ধিত পাওয়ার সৌভাগ্য হয় তার।
তিনি ২০১৮ সালে আইন বিষয়ে পোস্ট গ্রেজুয়েশন সম্পূর্ন করেন। সংগীতের প্রতি ভালোবাসা থেকেই আই সি সি আর স্কলারশিপ পেয়ে তিনি কলকাতার স্বনামধন্য ‘‘রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়’’ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে লোকসংগীতে দ্বিতীয়বার মতো পোস্ট গ্রেজুয়েশন সম্পূর্ন করেন।
সেই সময় ‘‘বাউল দর্শনে মরমী গীতি কবি বাউল সম্রাট শাহ আব্দুল করিম শিরোনামে একটি গবেষনা পত্র প্রকাশ করেন। সিলেট তথা বাংলাদেশের লোকসংগীতকে বিশ্বের সর্বত্র পৌছে দেয়ার জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। কলকাতার আইসিসি আর আয়োজিত ‘‘এপার ওপার’’ শিরোনামে লোকসংগীতের অনুষ্ঠানে, তিনি পশ্চিমবঙ্গের লোকসংগীত এর সাথে বাংলাদেশের লোকসংগীতের সংমিশ্রনে যৌথ পরিবেশনা উপস্থাপন করেন।তিনি বর্তমানে লন্ডনে লোকসংগীত নিয়ে গবেষনা ধর্মী কাজ করছেন। ইতিমধ্যে তিনি লন্ডনের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয় থেকে ফিল্মোকিংএ সাউন্ড ডিজাইনিং এর উপরে উচ্চশিক্ষা সম্পূর্ন করেন।লন্ডনেও তিনি বহুমুখী প্রতিবার সাথে নিজেকে যুক্ত রেখেছেন।
তিনি বিশ্বব্যাপী বাঙালিদের মধ্যে সঙ্গীতের ভালোবাসা গড়ে তোলার জন্য পি কে মিউজিক স্কুল প্রতিষ্ঠা করে ছিলেন। “আমার লক্ষ্য হল পরবর্তী প্রজন্মের গায়কদের অনুপ্রাণিত করা এবং আমাদের সমৃদ্ধ ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা,” তিনি বাখ্যা করেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় অনুষ্ঠানে সঙ্গীত পরিবে শন করেন | শুরুতেই তিনি বেশ কিছুদিন এটিএন বাংলায় জার্নালিস্ট ছিলেন। এবং পরবর্তী তে এন টিভি ইউরোপের সংবাদ পাঠিকার দায়িত্ব পালন করেন। তবে তিনি নিজেকে একজন সংগীত শিক্ষিকা হিসেবে ই দাবি করেন। তিনি বর্তমানে যুক্তরাজ্যে বেড়ে ওঠা শিশু কিশোরদের মধ্যে ইতিহাস ও সংস্কৃতি কে পৌছে দেয়ার লক্ষ্যে নিজের পৃষ্ঠপোষকথায় একটি মিউজি স্কুল দিয়েছে ।
তাছাড়া বিভিন্ন কালচারাল সংগঠনের সাথে যুক্ত রয়েছে সংগীত শিক্ষিকা হিসাবে । বর্তমানে নিজের সংগীত আয়োজনের বিভিন্ন কাজ করছেন তিনি । সম্প্রতি পপির নিজের কিছু গান অটিটি প্ল্যাটফর্ম পিকে মিউজিক স্কুল ও পিকে মিউজিক অফিসিয়াল ইউটিউব চানেলে রিলিজ হয়েছে । এছাড়া এই বছরের নতুন প্রচেষ্টা আমাদের বাংলার লোকসংগীতের পরিধিকে করবে প্রসারিত।