পাতার আড়ালে বিষধর খৈয়া গোখরা- আতঙ্কে চা শ্রমিকরা


press jalalur প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন /
পাতার আড়ালে বিষধর খৈয়া গোখরা- আতঙ্কে চা শ্রমিকরা

পাতার আড়ালে বিষধর খৈয়া গোখরা- আতঙ্কে চা শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা পাতা তোলার সময় একটি বিষধর খৈয়া গোখরা সাপের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চা শ্রমিকদের মধ্যে। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটি নিরাপদে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ভুড়ভুড়িয়া চা বাগানে চা পাতা তুলছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ একটি সাপ দেখতে পান তারা। সাপটি দেখে আতঙ্কিত হয়ে শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।
পরে বিষয়টি বাগানের ম্যানেজার সিদ্দিকুর রহমানকে জানানো হলে তিনি শ্রীমঙ্গল- বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা সাপটি শনাক্ত করে জানান, এটি একটি খৈয়া গোখরা (Spectacled Cobra), যা অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। 
সাপটি নিরাপদে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।