মৌলভীবাজারে কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল


adminbappy2 প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন / ১৯
মৌলভীবাজারে কুমিল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের ধারাবাহিকতায় গত ২১শে মার্চ কুমিল্লা সমিতি মৌলভীবাজার কমিটির উদ্যোগে মৌলভীবাজার জেলা শহরের ১টি মানসম্মত রেস্তোরাঁয় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুমিল্লা সমিতি মৌলভীবাজার কমিটির সভাপতি কাজী রকিব উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ওসি ডিবি মাহবুবুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার কমিটির সাধারণ সম্পাদক বশির আহমেদ সেলিম। উপস্থিত হয়ে মূল্যবান বক্তব্য ও মতামত জানিয়েছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সহকারি অধ্যাপক আ জ ম হাসান কবির, যুব উন্নয়ন কর্মকর্তা হাসান উজ্জামান বাবু, শরিফুল আলম সরকার, লায়ন মোহাম্মদ আলী, শফিকুল ইসলাম, সুলতান আহমেদ। বক্তারা সকলেই কুমিল্লা সমিতির উত্তর – উত্তর উন্নতি কামনা করেন।