

এ,বি,এম নূরুল হকঃ মৌলভীবাজারের জুড়ীতে পশ্চিম বাছিরপুর প্রবাসী ও যুব উন্নয়ন সংস্থার কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্য শনিবার(১৬নভেম্বর) অত্র সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার আহবায়ক তারেক আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব লোকেশ চন্দ্র বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,পশ্চিম জুড়ী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন হারিস মিয়া,ডাঃ ইয়াকুব আলী, ইসমাইল হোসেন, সাইদুল ইসলাম, বদরুল ইসলাম,কামাল মিয়া,জামাল মিয়া,সুয়েল আহমদ,জাহাঙ্গীর হোসেন,রিয়াজুল ইসলাম সাইফুর রহমান, রিয়াজ উদ্দিন, ফাহিমুুর ইসলাম ইমন,তাহসান প্রমূখ। পরে সভার সর্ব সন্মতিক্রমে জাহাঙ্গীর আলম সভাপতি, সাইফুর রহমান সাধারণ সম্পাদক ও ফাহিমুুর ইসলাম ইমনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি আল-আমিন,সহ সভাপতি লোকেশ চন্দ্র বিশ্বাস, যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ তারেক আহমদ,যুগ্ম সম্পাদক এবাদুর রহমান দিপু,যুগ্ম সম্পাদক আরাফাত আহমদ ফাহিম,সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক হেলাল মিয়া,সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ,দপ্তর সম্পাদক এ আই তাহসান,অর্থ সম্পাদক সাগর আহমেদ,সহ অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান চৌধুরী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউনুছ আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল কাইয়ুম,ক্রীড়া সম্পাদক শাহিন মিয়া,সহ ক্রীড়া সম্পাদক ইমরান হোসাইন ইমন,সহ ক্রীড়া সম্পাদক মামুন আহমদ,সহ ক্রীড়া সম্পাদক তাহমিদুল ইসলাম,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রুমন আহমদ।
আপনার মতামত লিখুন :