সিলেট চেম্বার এর কার্যনির্বাহী কমিটি বাতিলে বাণিজ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশ


adminbappy2 প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৪, ২:৫৪ অপরাহ্ন / ১২১
সিলেট চেম্বার এর কার্যনির্বাহী কমিটি বাতিলে বাণিজ্য মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশ

 

প্রেস বিজ্ঞপ্তি :

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়।

 

 

মঙ্গলবার (২২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম খানের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) অমিত দেব নাথ স্বাক্ষরিত এক নোটিশে সিলেট চেম্বারের বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে কেন প্রশাসক নিয়োগ করা হবেনা এ বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়।

 

 

এতে বলা হয়-উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সংশ্লিষ্ট সেবাখাত’ সঠিকভাবে পরিচালিত হচ্ছেনা মর্মে প্রতীয়মান হওয়ায় ৮ জন স্বাক্ষরিত আবেদনকারী প্রশাসক নিয়োগের আবেদন করেছেন।

 

 

এমতাবস্থায়, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ‘ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সংশ্লিষ্ট সেবাখাত’ সঠিকভাবে পরিচালিত হচ্ছেনা প্রতীয়মান হওয়ায় বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক কেন প্রশাসক নিয়োগ করা হবেনা এই বিষয়ে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো।

 

 

বিষয়টির প্রতিলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের সদর দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দপ্তরের একান্ত সচিব ও সিলেট জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।

 

 

 

প্রেস ঢাকা ডট কম / পি বি