মৌলভীবাজারে মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ


press jalalur প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন /
মৌলভীবাজারে মাস্টাররোল ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ও স্মারকলিপি পেশ

সানজানা বাপ্পী, মৌলভীবাজার: বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আয়োজনে গত ২৬ জুলাই সকালে মানববন্ধন শেষে মৌলভীবাজারের ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

সরকারি প্রতিষ্ঠানে দীর্ঘদিনের দক্ষ দৈনিক মজুরিভিত্তিক ও মাস্টাররোল কর্মচারীদের বিনা কারনে চাকরিচ্যুত করা এবং আউটসোর্সিং প্রক্রিয়ায় হস্তান্তরের প্রতিবাদে ও দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫ বাতিল করে স্ব-স্ব প্রতিষ্ঠানে বয়স শিথিল করে স্থায়ীকরনের দাবিতে এই মানববন্ধন-স্মারকলিপি পেশ করা হয়েছে।

স্মারকলিপিতে কর্মচারীরা উল্লেখ করেন “২০০৩ সালের কাজ নাই, মজুরি নাই পরিপত্রে আমাদের সকল মৌলিক অধিকার সংরক্ষিত ছিল। কিন্তু পরবর্তীতে বিগত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০০৩ সালের পরিপত্র বাতিল করে আমাদের সাংবিধানিক অধিকার এবং শ্রম আইনের সুরক্ষা থেকে বঞ্চিত করেন”।