

মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মৌলভীবাজার থেকে: বাংলাদেশের ডায়াবেটিস চিকিৎসা জগতের কিংবদন্তিতুল্য – জাতীয় অধ্যাপক মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেবের ৩৭-তম মৃত্যুবার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উদযাপন উপলক্ষে গতকাল (রবিবার) অর্ধদিবস-ব্যাপী মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির উদ্যোগে ফ্রি ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান এবং আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মহা-গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির স্বাস্থ্য সহকারী হাফিজ তালিব আহমদ মাহদী।
মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি ডাক্তার এম এ আহাদের সভাপতিত্বে ও সমিতির হিসাবরক্ষক মো: মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসূফ আলী জাতীয় অধ্যাপক মরহুম ডাঃ মোহাম্মদ ইব্রাহিম সাহেবের ত্যাগ ও উনার মানবসেবায় বিভিন্ন অবদান স্মরণ করে বলেন “১৯৫৬ সালে তিনি স্বল্প পরিসরে যে বারডেম প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেটা বিশ্বের অন্যতম বৃহৎ ডায়াবেটিস হাসপাতাল। বাংলাদেশের গরিব-দুঃখী রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার যে দ্বার তিনি খুলে দিয়েছিলেন, সেটাই ছিল তার মূল লক্ষ্য ও আদর্শ। তিনি শুধু ডাক্তার ছিলেন না তিনি ছিলেন একজন শিক্ষক, একজন সমাজসেবক, একজন দেশপ্রেমিক। তিনি
(জাতীয় অধ্যাপক মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম) বলতেন “রোগী আগে, লাভ পরে।” এই নীতিতে বিশ্বাসী মহান ব্যক্তিত্বকে আমরা ১৯৮৯ সালের ৬ই সেপ্টেম্বর হারিয়েছি। আসুন, জাতীয় অধ্যাপক মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেবের আদর্শকে ধারণ করে মানব সেবাকে ব্রত হিসেবে নেই এবং জাতীয় অধ্যাপক মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেবের দেখানো পথে চলার শপথ গ্রহণ করি। মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসূফ আলী বক্তব্যের শেষার্ধে উল্লেখ করেন, আমরা জাতীয় অধ্যাপক মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম সাহেব ও মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক লে. কর্ণেল (অব:) মরহুম এম এ মতিন সাহেবসহ ডায়াবেটিক সমিতির সাথে সম্পৃক্ত ও পৃথিবী থেকে বিদায় নেওয়া সকলের রুহের মাগফিরাত কামনা করছি।
উক্ত আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য ও মতামত ব্যক্ত করেন মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরিফ, কার্যকরী কমিটির সদস্য সুরাইয়া বেগম চৌধুরী, রাজ হোসেন খাঁন, জয়নুল ইসলাম খাঁন, আদনান আলী মিজান, রাজনগর উপ-ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলিক আহমদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শামীম, হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার মনোজ বিকাশ চাকমা, সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার সৈয়দা শাহিনা সুলতানা, সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার নুরহাত ফারহিন চৌধুরী, মেডিকেল অফিসার ডাক্তার আনিকা তাবাসসুম করিম, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ম্যানেজার এসোসিয়েশন ও রিপ্রেজেনটিব এসোসিয়েশন এর সভাপতি এবং সাধারণ সম্পাদক, সেবা নিতে আগত রোগীসহ আমন্ত্রিত অতিথীবৃন্দ, সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল পরিচালনা করেন মৌলভীবাজার পৌরসভা জামে মসজিদের ইমাম মো: কুতুব উদ্দিন ও দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের খতিব আয়ুব আলী খান।
আপনার মতামত লিখুন :