

নিজস্ব প্রতিবেদক : সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গল থানার উদ্যোগে ওপেন হাউজ ডে উপলক্ষে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন (পিপিএম) এবং সহকারী পুলিশ সুপার শাকিল আহমেদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযোগ শ্রবণ করে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা)।
উন্মুক্ত মত বিনিময় সভায় বক্তব্য প্রদান করেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক নূরুল আলম সিদ্দিকী, সামাজিক ব্যক্তিত্ব সুলতান মোহাম্মদ ইদ্রিস লেদু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ তাজ উদ্দিন তাজু, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল বৈদ্য শচী, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, শ্রীমঙ্গলের বিএনপি নেতা মোঃ ইয়াকুব, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু জাফর সালাউদ্দিন, ৭১ টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, কালের কন্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের প্রতিনিধি মোঃ নিলয় রশিদ, ৯ নং সাতগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারজান আহমেদ রাব্বি, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গলের প্রতিনিধি আমজাদ হোসেন বাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গল উপজেলার প্রতিনিধি মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :