

মোঃ আলমগীর,জামালপুর: আদালত থেকে বাসায় ফেরার পথে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের উপর অস্ত্র প্রদর্শনের অপরাধে দায়েরকৃত মামলায় তাকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর জজকোর্টের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় গত ১৭ আগস্ট উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মিঠু কর্তৃক রুজুকৃত মামলায় মঙ্গলবার জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :