মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রশিবিরের ছাত্র ও গণজমায়েত


press jalalur প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন / ০
মৌলভীবাজারের জুড়ীতে ছাত্রশিবিরের ছাত্র ও গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র ও গণজমায়েত অনুষ্ঠিত হয় জুড়ী উপজেলা চত্বরে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও ডাকসুর ভিপি মোঃ আবু সাদিক কায়েম। তিনি বলেন, এখানকার বিএনপির এমপি ছাত্রশিবিরকে হুমকি দেন আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এসব হুমকি শেখ হাসিনাও দিয়েছিলেন। তাঁর দাবি, শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন এবং ছাত্রশিবির সারা বাংলাদেশেই আছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পেশ করেন হাফিজ আলিম উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ বিন হামিদ, ইসলামি সংগীত পরিবেশন করেন আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য শাহিনুর রহমান, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জুড়ী উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল ও সেক্রেটারি আজিম উদ্দিন, জামাতে ইসলামী জুড়ী উপজেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন, জায়ফরনগর ইউনিয়ন আমির এড. শাখাওয়াত হোসেন, ইসলামি ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সাহিত্য সম্পাদক তারেক রহমান, শিবির নেতা নাজমুল ইসলাম, রুমেল আহমদ প্রমুখ।