

মোঃ আলমগীর, জামালপুর: জামালপুর শহরে ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল শেখ রিপনে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে শহরের সকাল বাজারস্থ আবাসিক হোটেল শেখ রিপনের ১০২ নাম্বার রুমে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার নান্দিনা নয়াপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. সাদ হোসাইন কনক (১৯) ও নান্দিনা বালিয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. জাকির হোসাইন (২১)।
এ বিষয়ে গোয়েন্দা শাখার ওসি (ডিবি) সাকিব আহমেদ জানান, আমাদের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের আইনী প্রক্রিয়া শেষে জেলে পাঠানো হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :